রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

মোটর সাইকেল দুর্ঘটনায় হবিগঞ্জ শহরের পরিচিত মুখ ইন্টারনেট ব্যবসায়ী মিঠুন বিশ্বাস নিহত

  • আপডেট টাইম সোমবার, ২৮ জানুয়ারী, ২০১৯
  • ৮৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে পিকআপ ভ্যানের সঙ্গে মোটর সাইকেলের ধাক্কায় এক ইন্টারনেট ব্যবসায়ী নিহত ও ২ জন আহত হয়েছেন। রোববার বিকেল ৫টার দিকে উপজেলার শাহজীবাজার দরগা গেইট এলাকার নিকটে এ ঘটনা ঘটে। নিহত ইন্টারনেট ব্যবসায়ী হবিগঞ্জ শহরের ঘাটিয়া বাজার এলাকার গৌরাঙ্গ বিশ্বাসের ছেলে মিঠুন বিশ্বাস (২৮)। তিনি এইচএনসি ব্রডব্র্যান্ডের ইন্টারনেট ব্যবসায়ী। মাধবপুর থানার উপ-পরিদর্শক লিটন ঘোষ জানান, নিহত মিঠুন বিশ্বাস তার দুই বন্ধু হবিগঞ্জ শহরের কোর্টষ্টেশন এলাকার হাসান উল্লাহর ছেলে হাবিব (২৬) ও কিশোর নামে এক যুবককে নিয়ে মোটর সাইকেল যোগে মাধবপুর আসার পথে ঢাকা-সিলেট মহাসড়কের শাহজীবাজার দরগা গেইট এলাকায় একটি পিকআপ ভ্যানের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনায় পতিত হয়। এতে আরোহী হতাহত হয়। মিঠুনকে আশংকাজনক অবস্থায় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। আহত ২ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com