শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে বানিয়াচঙ্গের ৯ জন আটক

  • আপডেট টাইম রবিবার, ২৭ জানুয়ারী, ২০১৯
  • ৬২৭ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ ব্রাহ্মণবাড়িয়ার জেলার কসবা উপজেলার সালদানদী সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় হবিগঞ্জের বাসিন্দা ৯ জনকে আটক করেছে বিজিবি।
গতকাল শনিবার বিকাল সাড়ে ৪ টার দিকে আটকদের কসবা থানা পুলিশে সোপর্দ করা হয়। আটককৃতরা হলেন খোকন (৪০), হরিজন (৬০), জয়দন (৪৫), বিবিচরণ (৫০), পারবতী দাস (৩০), রূপালী দাস (১০), কৃষ্ণ দাস (৭), স্বরবাণী (১১) ও মধুসূদন (৯)। তাদের বাড়ি বানিয়াচং উপজেলায়। এ ব্যাপারে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মালেক জানান, তারা গত সপ্তাহে বিনা পাসপোর্টে বেড়ানোর উদ্দেশ্যে ভারতে প্রবেশ করেছিল। গত ২৫ জানুয়ারি শুক্রবার রাতে পুনরায় অবৈধ ভাবে বাংলাদেশে ফিরে আসার সময় বিজিবি তাদের আটক করে।
অবৈধ ভাবে ভারত এবং বাংলাদেশে আসা যাওয়ায় সহযোগিতা করার দায়ে উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া গ্রামের আলফাজ মিয়ার ছেলে মো. খোকন মিয়াকেও আটক করা হয়।
এ ব্যাপারে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মালেক জানান, এ ঘটনায় সালদা বিজির ক্যাম্পের ল্যান্স নায়েক মো. আব্দুর রহিম বাদী হয়ে অবৈধ ভাবে বিনা পাসপোর্টে দুই দেশে আসা-যাওয়ার অপরাধে থানায় মামলা দায়ের করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com