শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শেখ হাসিনাকে হারাতে চায় না জনগণ-এমপি আবু জাহির

  • আপডেট টাইম রবিবার, ২৭ জানুয়ারী, ২০১৯
  • ৬৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনে টানা তৃতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ আবু জাহিরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার বিকেলে হবিগঞ্জ পৌরসভা মাঠে সদর উপজেলা আওয়ামী লীগ এই সংবর্ধনার আয়োজন করে। এতে প্রধান অতিথি’র বক্তৃতা করেন সংবর্ধিত ব্যক্তিত্ব এডঃ মোঃ আবু জাহির এমপি। তিনি বলেন, সংবর্ধনার ফুলের তোড়া আমি সকল নেতাকর্মীদের জন্য উৎস্বর্গ করলাম। তারা যদি দিনরাত নৌকার জন কঠোর পরিশ্রম না করতেন তাহলে, আমরা ক্ষমতায় আসতে পারতাম না। তাই আজকের সংবর্ধনা আমি দলের প্রতিটি নেতাকর্মীদের ফিরিয়ে দিতে চাই।
এমপি আবু জাহির বলেন, জনগণের ভোটের অধিকার ছিনিয়ে নেয়ার উদ্দেশ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে বিএনপি। তারা ক্যান্টনমেন্টে ভোটের অধিকার বন্ধি করেছিল। বাংলাদেশ আওয়ামী লীগ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে। টানা তৃতীয়বার দেশের জনগণ জননেত্রী শেখ হাসিনাকে ভোট দিয়ে উন্নয়ন অব্যাহত রেখেছে। দুস্কৃতিকারীরা জনগণের প্রিয় নেত্রীকে হত্যার চেষ্টা করেছে অসংখ্যবার। জনগণ শেখ হাসিনাকে হারাতে চায় না। বর্তমানেও দুর্নীতিবাজরা নানা ষড়যন্ত্রে লিপ্ত। তাই আওয়ামী পরিবারের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ আব্দুল আহাদ ফারুকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিতের পরিচালনায় স্বাগত বক্তৃতা করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- আওয়ামী লীগ জাতীয় পরিষদ সদস্য ও সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম, শায়েস্তাগঞ্জ পৌর মেয়র মোঃ ছালেক মিয়া, জেলা ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী, সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের পক্ষে হোসাইন মোঃ আদিল জজ মিয়া প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই জেলা, সদর, শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সকল চেয়ারম্যানবৃন্দ এবং প্রতিটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা পৃথকভাবে সংবর্ধিত ব্যক্তি এমপি আবু জাহিরকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আমিনুল ইসলাম ও গীতা পাঠ করেন প্রবীর আচার্য্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com