বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

সিএনজিতে আমোদফুর্তি করার সময় দুই যুবক যুবতি আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী, ২০১৯
  • ৬৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ২নং পুল এলাকায় গভীর রাতে সিএনজি অটোরিক্সায় আমোদফুর্তি করার সময় দুই যুবক ও এক যুবতি পুলিশের হাতে ধরাশায়ী হয়েছে। তারা হল, বানিয়াচং উপজেলার নখলারআব্দা গ্রামের ফুল মিয়ার পুত্র লিটন মিয়া (২০), একই গ্রামের লোকমান মিয়ার পুত্র পারভেজ মিয়া (২২) ও কুশিয়ারতলা গ্রামের মইদর আলীর কন্যা বাউল শিল্পী ইয়াছমিন আক্তার (২০)। গত মঙ্গলবার রাত ২টার সময় সদর থানার এসআই ইদ্রিছ আলী ওই এলাকায় ডিউটি করার সময় একটি সিএনজিতে ফিস ফিস শব্দ শুনতে পান। পরে গাড়ির কাছে গিয়ে পর্দা তুলে দেখেন উল্লেখিতরা আমোদফুর্তি করছিল। এ সময় ইয়াছমিন পুলিশকে জানায়, সে একটি মাজারের মেলায় বাউল গান শেষে সিএনজিযোগে তাদের সাথে ফিরছিল। কিন্তু তারা তাকে ওই এলাকায় শ্লীলতাহানির চেষ্টা করে।
অপরদিকে, ওই দুই যুবক জানায়, তাদের বাড়িও ইয়াছমিনের বাড়ির পাশাপাশি অবস্থিত। মাজার থেকে তারা এক সাথে বাড়ি ফিরছিল এবং টাকার বিনিময়ে তার সাথে আমোদফুর্তি করছিল, কোন শ্লীলতহানি নয়। এদিকে, গতকাল বুধবার থানায় দিনভর জিজ্ঞাসাবাদ শেষে তাদের কথাবার্তায় কোন মিল না পাওয়ায় এসআই ইদ্রিছ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বিকালে কোর্টে প্রেরণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com