বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর বিশ্বাসের মর্যাদা দিব বেসামরিক বিমান প্রতিমন্ত্রী

  • আপডেট টাইম বুধবার, ২৩ জানুয়ারী, ২০১৯
  • ৬৮০ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডঃ মাহবুব আলী মন্ত্রীত্ব পাওয়ার পর গতকাল সন্ধ্যায় তাঁর নির্বাচনী এলাকায় আসলে শতশত নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন। মাধবপুর সড়ক ও জনপথ ডাক বাংলায় পৌঁছলে পূর্ব থেকেই প্রশাসনের লোকজন ও নেতাকর্মীরা মন্ত্রীকে শুভেচ্ছা জানাতে ভিড় করেন। ডাক বাংলা প্রাঙ্গণে উপস্থিত নেতাকর্মী ও এলাকাবাসীর উদ্দেশ্যে বক্তব্যে বলেন, এই মন্ত্রীত্বের কৃতিত্বের দাবিদার মাধবপুর-চুনারুঘাটবাসী। জনগণের ভালবাসার ঋণ সুদ হবে না। মন্ত্রীত্ব দিয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মাধবপুর-চুনারুঘাটবাসীকে সম্মানীত করেছেন। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আমি প্রধানমন্ত্রীর আস্থা ও বিশ্বাসের মর্যাদা দিব। এলাকার জনগণের আশা আকাংখা ও প্রত্যাশা পুরনে অবিচল থাকব। পরে তিনি গ্রামের বাড়ি বানেশ্বরে গিয়ে মরহুম পিতা সাবেক এমপি মাওলানা আসাদ আলীর কবর জিয়ারত করেন ও গ্রামবাসীর সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com