সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

বাহুবলে আরডিআরএস বাংলা দেশ দেয়াল পত্রিকা উৎসব

  • আপডেট টাইম বুধবার, ২৩ জানুয়ারী, ২০১৯
  • ৫২০ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশা-পাশি সুস্থ বিনোদন ও প্রতিভা বিকাশের লক্ষ্যে আরডিআরএস বাংলাদেশ’র বাস্তবায়নে ও পল্লী-কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আওতায় দেয়াল পত্রিকা উৎসবের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা সদরস্থ বাহুবল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বিভিন্ন বিদ্যালয় থেকে আসা দেয়ালিকা প্রদর্শন করা হয়। এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে একক অভিনয়, চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে দুপুর দেড়টায় উপজেলা নির্বাহী অফিসার জসীম উদ্দিন উক্ত দেয়াল পত্রিকা উৎসব পরিদর্শন করেন। পরিদর্শনে তিনি আরডিআরএস বাংলাদেশের এ ধরনের শিক্ষামূলক কার্যক্রমকে সাদুবাদ জানিয়ে ভবিষ্যতেও শিক্ষামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com