সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

চুনারুঘাটের সাঁওতাল বাকপ্রতিবন্ধী যুবতী সুনামগঞ্জে ধর্ষণ এর শিকার

  • আপডেট টাইম সোমবার, ২১ জানুয়ারী, ২০১৯
  • ৪৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার সাঁওতাল সম্প্রদায়ের বাকপ্রতিবন্ধী এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় মামলা হলেও পুলিশ ধর্ষণে অভিযুক্ত খাইরুল ইসলামকে গ্রেফতার করতে পারেনি। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে ওই সাঁওতার তরুণী বিশ্বম্ভরপুরে তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। গত ১৭ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সীমান্তবর্তী মথুরকান্দি বাজারে যান বাকপ্রতিবন্ধী ওই সাঁওতাল তরুণী। বাজারের কাজ শেষে ফেরার পথে রাত সোয়া ১০টার দিকে কাপনা গ্রামের রইছ উদ্দিনের ছেলে খাইরুল ইসলাম ওই তরুণীকে পাশের আব্দুল মালেকের বাঁশঝাড়ের নিচে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এক পর্যায়ে তরুণীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে খাইরুল পালিয়ে যায়।
স্থানীয় লোকজন ও ইউনিয়ন পরিষদের দফাদার কৃষ্ণ হাজং ধর্ষিতা ওই তরুণীকে রাতেই থানায় নিয়ে যান। বাকপ্রতিবন্ধী ওই তরুণী ধর্ষক হিসেবে খাইরুলের নাম-পরিচয় নিশ্চিত করলে রাতেই তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়।
পরদিন ১৮ জানুয়ারি শুক্রবার সকালে চিকিৎসা ও পরীক্ষার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলাম বলেন, ‘সাওতাল ওই তরুণী ধর্ষণের শিকার হয়েছে বলে প্রাথমিক আলামতে নিশ্চিত হওয়া গেছে। এখন তার অন্যান্য ডাক্তারি পরীক্ষা ও চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
২০ জানুয়ারি রবিবার বিশ্বম্ভরপুর থানার এসআই ও মামলার তদন্তকারী অফিসার পবিত্র কুমার সিংহ জানান, অভিযুক্ত ধর্ষককে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে পুলিশ তাকে গ্রেফতার করতে চেষ্টা চালাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com