সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

বাহুবলে অসামাজিক কাজের দায়ে যুবক যুবতির কারাদন্ড

  • আপডেট টাইম সোমবার, ২১ জানুয়ারী, ২০১৯
  • ৭৩৪ বা পড়া হয়েছে

বাহুবল সংবাদদাতা ॥ বাহুবলে অসামাজিক কার্যকলাপের দায়ে যুবক যুবতিকে কারদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। রবিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজেষ্ট্রেট মোঃ জসীম উদ্দিন এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে যুবক-যুবতিকে যথাক্রমে এক মাস ও দুই মাস করে কারাদন্ডে দন্ডিত করা হয়।
দন্ডিতরা হলো-উপজেলার যশমঙ্গল গ্রামের হাসন আলীর পুত্র ইউনুছ আহমেদ (২১) কে এক মাসের বিনাশ্রম কারদন্ড ও মাধবপুর উপজেলার মাধবপুর (সাদবড়গ) গ্রামের সিরাজ মিয়ার কন্যা তাসলিমা আক্তার (২৫) কে দুই মাসের বিনাশ্রম কারদন্ড। পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল মডেল থানা পুলিশের এসআই হাশেম ও এসআই মোস্তফা মাজেদ এর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার বাগানবাড়ি এলাকায় ইটভাটায় অভিযান চালিয়ে গোপন অভিসারে মিলিত হওয়ার সময় তাদেরকে গ্রেফতার করে। পরে রবিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজেষ্ট্রেট মো. জসীম উদ্দিন এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদেরকে উল্লেখিত পৃথক দন্ডে দন্ডিত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com