সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

মি. ম্যাঙ্গো-বাংলানিউজ বিশ্বকাপ কুইজের বিজয়ী মঈন উদ্দিন আহমেদের হাতে পুরস্কার হস্তান্তর

  • আপডেট টাইম সোমবার, ২১ জানুয়ারী, ২০১৯
  • ৬৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ ঘিরে ‘প্রাণ মি. ম্যাঙ্গো-বাংলানিউজ ফিফা বিশ্বকাপ কুইজ’ প্রতিযোগিতায় বিজয়ী দৈনিক খোয়াইর বার্তা সম্পাদক মঈন উদ্দিন আহমেদের হাতে পুরস্কার হস্তান্তর করা হয়েছে। রবিবার রাতে প্রধান অতিথি হিসেবে মঈন উদ্দিন আহমেদের হাতে পুরস্কার তুলে দেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি হারুনুর রশিদ চৌধুরী।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, জেলা সাংবাদিক ফোরাম সভাপতি শাকিল চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও মোহনা টিভি হবিগঞ্জ প্রতিনিধি মোঃ ছানু মিয়া, দৈনিক যায়যায় দিন হবিগঞ্জ প্রতিনিধি মোঃ নূরুল হক কবির, বাংলানিউজ টুয়েন্টিফোর.কম হবিগঞ্জ প্রতিনিধি মোঃ বদরুল আলম, দৈনিক আলোর জগত হবিগঞ্জ প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম।
প্রসঙ্গত, রাশিয়া বিশ্বকাপ উপলক্ষে কুইজ প্রতিযোগিতার আয়োজন করে মি. ম্যাঙ্গো-বাংলানিউজ। প্রতিযোগিতায় সারা দেশ থেকে মোট ৪৩ হাজার ৮৫৬ জন প্রতিযোগী অংশ নেন। এর মধ্যে সঠিক উত্তর দিয়েছেন ৩৬ হাজার ৩৫১ জন। ১৮ সেপ্টেম্বর বাংলানিউজের সম্মেলন কক্ষে প্রতিযোগিতার ড্র অনুষ্ঠিত হয়। লটারির মাধ্যমে ১০ জনকে বিজয়ী নির্বাচিত করা হয়। অনুষ্ঠানের সপ্তম পুরস্কার জিতে নেন দৈনিক খোয়াইর বার্তা সম্পাদক মঈন উদ্দিন আহমদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com