বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শ্রীমঙ্গলে শীতার্তদের মধ্যে শীত বস্ত্র বিতরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী, ২০১৯
  • ৫১৮ বা পড়া হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অসহায় দরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার ১৬ জানুয়ারি বিকালে ইন্টারন্যাশনাল হোয়াটস অ্যাপ গ্র“প সেতুবন্ধনের (সামাজিক সংগঠন) অর্থায়নে এবং শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। দ্বারিকা পাল মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি মৌলভীবাজার জর্জ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. আজাদুর রহমান আজাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।
বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান এম এ রহিম, মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য মশিউর রহমান রিপন, সেতুবন্ধনের প্রবাসী সদস্য আবু বক্কর সিদ্দিক মোহন, শ্রীমঙ্গল উপজেলা কৃষক লীগের সভাপতি মো. আফজল হক প্রমুখ। এছাড়াও এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
উল্লেখ্য, প্রায় দুই শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com