সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে অসদাচরণ ও মাদক সেবনের অপরাধে যুবককে ১ বছরের কারাদন্ড

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ জানুয়ারী, ২০১৯
  • ৬৬৩ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের গন্দা এলাকা থেকে মাদক সেবন, মাদক ব্যবসা ও বিভিন্ন সময় সরকারি কর্মকর্তা-কর্মচারিদের হুমকির দায়ে আকমল হোসেন (৪৬) নামে একজনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার দুপুরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ বিন-হাসান এ কারাদণ্ড প্রদান করেন। আকমল হোসেন পৌর এলাকার গন্দা গ্রামের মৃত আব্দুল লতিবের পুত্র।
পুলিশ জানায়, সোমবার সকালে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) গোলাম দস্তগীর এর নেতৃত্বে একদল পুলিশ গন্দা গ্রামের আকমলের নিজ বাড়িতে অভিযান চালিয়ে আটক করে। পরে দুপুরে আটককৃত আকমল হোসেনকে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ বিন-হাসান এর কার্যালয়ে হাজির করা হয়। এ সময় আটককৃত আকমল হোসেনকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকবাল হোসেন বলেন, বিভিন্ন সময় সরকারি কর্মকর্তা কর্মচারিকে হুমকি, মাদক ব্যবসা ও মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আকমলকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com