শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

বানিয়াচংয়ে নিখোঁজের ১৮ দিন পর জনি’র অর্ধগলিত লাশ উদ্ধার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০১৪
  • ৫১১ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং এর তরুণী জনি বেগম (১৬) নিখোজ হওয়ার ১৮ দির পর তার লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল ১১টার দিকে উপজেলার কাগাপাশা ইউনিয়নের উমরপুর হাওর এলাকা থেকে তার অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়। নিহত জনি বানিয়াচং উপজেলার ইউসুফপুর গ্রামের মৃত আজমান মিয়ার মেয়ে। পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত জনি বেগমের সঙ্গে একই গ্রামের আব্দুল হকের ছেলে আব্দুর রহিমের (২২) প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই মধ্যে গত ২০ মার্চ জনি বেগম নিখোঁজ হন। এর পর থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান পায়নি পরিবারের লোকজন। নিখোঁজের পরপরই প্রেমিক আব্দুর রহিম ও তার পরিবারের লোকজন বাড়ি থেকে পালিয়ে যান। এদিকে গতকাল সকালে স্থানীয়রা ইউসুফপুর গ্রামের পার্শ্ববর্তী কোনার বন্দ হাওরে একটি অর্ধগলিত লাশ দেখতে পান। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। খবর পেয়ে পরিবারের সদস্যরা লাশটি জনির বলে সনাক্ত করেন। এ ব্যাপারে নিহত জনি বেগমের ভাই আলমগীর মিয়া বাদী হয়ে জনি বেগমের প্রেমিক আব্দুর রহিমসহ ৫জন এবং অজ্ঞাত ৫/৬ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। অপর আসামীরা হচ্ছে-আব্দুর রহিমের বন্ধু বশির মিয়া চৌধুরী, ছাবি রহমান, আহাদ চৌধুরী ও সফর আলী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com