বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে স্কুলছাত্রী উত্যক্ত করার অভিযোগে ধরাশায়ী রিপন মিয়া

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ জানুয়ারী, ২০১৯
  • ৭২১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর এলাকার হরিপুর নামক স্থানে আইডিয়াল স্কুলের ছাত্রীকে উত্যক্ত করার দায়ে রিপন মিয়া (১৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত রিপন পৌর এলাকার কানাইপুর গ্রামের সুজন মিয়ার পুত্র।
জানা যায়, নবীগঞ্জ পৌর এলাকার গয়াহরি সংলগ্ন হোমল্যান্ড আইডিয়াল স্কুলের ছাত্রী গতকাল সাড়ে ৩টার দিকে স্কুল থেকে সদর ইউনিয়নের আদিত্যপুর গ্রামে যাওয়ার সময় রাস্তায় হাত ধরে টান দেয় বখাটে রিপন মিয়া। বিষয়টি ওই ছাত্রী তার অভিভাবককে জানালে তিনি নবীগঞ্জ থানা পুলিশে জানালে পুলিশ রিপন মিয়াকে আটক করে। পরে রিপন মিয়ার অভিভাবক ভবিষ্যতে আর এ রকম কোন কিছু করবে না বলে নবীগঞ্জ থানা পুলিশকে মুচলেকা দিয়ে তাকে ছাড়িয়ে নেয়।
আটককৃত রিপন প্রায়দিনই নবীগঞ্জ বানিয়াচং সড়কে স্কুলগামী ছাত্রীদেরকে উত্যক্তসহ ছিটকে চুরির সাথে জড়িত বলে জানান এলাকাবাসী।
নবীগঞ্জ থানার ওসি মোঃ ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উভয় পক্ষের অভিভাবক ও স্থানীয় ব্যক্তিবর্গ ঘটনাটি নিস্পত্তি করেছেন। ভবিষ্যতে এমন কোন কাজ করবে না বলে দোষী রিপনের অভিভাবক মুচলেকা দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com