রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে চা বাগানে যক্ষার প্রকোপ ওষুধ সংকটে চরম ভোগান্তি বানিয়াচঙ্গের কাগাপাশায় নজির উদ্দিন আহমেদ চৌধুরী কলেজ উদ্বোধনকালে হুইপ জি কে গউছ ॥ নতুন বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে এমপি ফয়সলকে নিয়ে ফেসবুকে অপপ্রচার ॥ দুই আইডির বিরুদ্ধে জিডি মাধবপুরে প্রতিবাদের ঝড় মাধবপুরে ডিবির অভিযান ৬০ কেজি গাঁজা উদ্ধার শহরে যুবলীগ নেতা সুজন গ্রেপ্তার চুনারুঘাটে বিজিবির অভিযান ৮ গরুসহ মাদকদ্রব্য উদ্ধার চুনারুঘাট উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের সম্মেলন অনুষ্ঠিত চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযান ১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ ক্রীড়া সামগ্রী বিতরণকালে হুইপ জি কে গউছ ॥ শেখ হাসিনার অপকর্মের বিচার মানুষ দেখতে চায় সিলেট ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে নিহত ৯

নবীগঞ্জে ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৭ দিনের কারাদণ্ড

  • আপডেট টাইম শুক্রবার, ১১ জানুয়ারী, ২০১৯
  • ৬৭৬ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জের হাজী তশক উল্লা অটো রাইছ মিলের স্বত্ত্বাধীকারী আমিনুর রহমান (৪০) কে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক। বৃহস্পতিবার দুপুরে নবীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আতাউল গণি ওসমানী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উল্লেখিত সাজা প্রদান করেন। দন্ডপ্রাপ্ত আমিনুর ইনাতগঞ্জ ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মৃত হাজী তশক উল্লার পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, আমিনুর রহমান বৃহস্পতিবার সকালে ইনাতগঞ্জ বাজারের পাশে সরকারী জায়গা আত্মসাত করার লক্ষে রাজা মিয়ার বাড়ী সংলগ্ন সরকারি খাল মাটি ফেলে ভরাট করছিলেন। খবর পেয়ে ইনাতগঞ্জ ভূমি অফিসের তহশিলদার সাহেদ আহমদ সরেজমিনে এসে মাটি ভরাট না করতে নিষেধ প্রধান করেন। আমিনুর নিষেধ অমান্য করে মাটি ভরাট অব্যাহত রাখেন। এ সময় তহশিলদার সাহেদ আহমদ এর সাথে খারাপ দূর্ব্যবহার করেন আমিনুর। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ইনাতগঞ্জে গিয়ে নবীগঞ্জ সহকারী কশিনার (ভূমি) আতাউল গণি ওসমানী। ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ পরিদর্শক সামছদ্দিন খাঁনকে সঙ্গে নিয়ে আমিনুরকে আটক করে স্থানীয় ভূমি অফিসে নিয়ে যান। সেখানে সরকারী জায়গা আত্মসাতের লক্ষে মাটি ভরাট করার সত্যতা পাওয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আমিনুর রহমানকে ৭ দিনের বিনাশ্রম জেল প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আতাউল গণি ওসমানী। পরে তাকে নবীগঞ্জ থানার মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com