সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

শীতার্ত মানুষের মাঝে ব্যাংকার্স এসোসিয়েশনের কম্বল বিতরন

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ জানুয়ারী, ২০১৯
  • ৬১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ব্যাংকার্স এসোসিয়েশন হবিগঞ্জ এর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরন করা হয়েছে। সোনালী ব্যাংক প্রাঙ্গনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি, সোনালী ব্যাংক ম্যানেজার টিএসএন সেলিম সিদ্দিকী। এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি হারুনুর রশীদ চৌধুরী, সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান। সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ ও সিনিয়র সহ-সভাপতি ফরিদ উদ্দিন আহমদের সার্বিক তত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপ-কমিটির আহ্বায়ক রুপালী ব্যাংকের ম্যানেজার জিয়াউর রহমান। উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের এজিএম ইনচার্জ, জনতা ব্যাংকের ডিজিএম, জনতা, অগ্রণী, কৃষি, পূবালী, ইসলামী, মিউচুয়াল ট্রাস্ট, শাহজালাল ইসলামী, ব্র্যাক ও কর্মসংস্থান ব্যাংক ম্যানেজার সহ কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে দেড় শতাধিক গরীব অসহায় মানুষকে কম্বল প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com