মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

মাহবুব আলী প্রতিমন্ত্রী হওয়ায় চুনারুঘাটে আওয়ামীলীগের শোকরানা দোয়া মাহফিল

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ জানুয়ারী, ২০১৯
  • ৫৯৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জ-৪ চুনারুঘাট-মাধবপুর আসনের সংসদ সদস্য এডঃ মাহবুব আলী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী হওয়ায় গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শোকরানা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও সহ-সভাপতি আব্দুর রশিদ চেয়ারম্যান, সদস্য সচিব আনোয়ার আলী, সহ-সভাপতি মদরিছ মিয়া মহালদার, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ আলী মাষ্টার, সজল দাশ, দপ্তর বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, ধর্ম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মাষ্টার, গাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হুমায়ূন কবির খান চেয়ারম্যান, সম্পাদক আব্দুল মালেক, আহমদাবাদ ইউনিয়ন সেক্রেটারি প্রফেসর আবু নাসের, দেওরগাছ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মহরম আলী প্রমূখ। মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা মতিউর রহমান হেলালী।
এদিকে এডভোকেট মাহবুব আলী মন্ত্রী হওয়ায় এলাকার মানুষ আনন্দে ভাসছে। ফেসবুকসহ নানা যোগাযোগ মাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছার পাশাপাশি উপজেলা সদরে মিষ্টি বিতরণ করা হয়েছে। এতে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও খুশি।
সভায় আওয়ামীলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফ হোসেন এর মৃত্যুতে শোক প্রকাশ করা হয় এবং তার জন্য মিলাদ ও দোয়া করা হয়। সভায় দেশনেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মতিউর রহমান হেলালী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com