সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

প্রধান বিরোধীদল জাতীয় পার্টি বিরোধীদলীয় নেতা এরশাদ

  • আপডেট টাইম শনিবার, ৫ জানুয়ারী, ২০১৯
  • ৬৪৮ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ আসন্ন একাদশ জাতীয় সংসদে প্রধান বিরোধীদলে থাকবে জাতীয় পার্টি (জাপা)। জাতীয় পার্টির কোনো সংসদ সদস্য মন্ত্রিসভার সদস্য হবেন না। শুক্রবার দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানান।
বিবৃতিতে বলা হয়, একাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টি প্রধান বিরোধীদল হিসেবে দায়িত্ব পালন করবে। পদাধিকার বলে জাতীয় পার্টির পার্লামেন্টারি দলের সভাপতি হিসেবে আমি (এরশাদ) প্রধান বিরোধীদলের নেতা এবং পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বিরোধীদলের উপনেতা হিসেবে দায়িত্ব পালন করবেন। জাতীয় পার্টির কোনও সংসদ সদস্য মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হবেন না।
বিবৃতিতে সংসদের স্পিকারকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান এরশাদ। বৃহস্পতিবার শপথের পর সংসদীয় বোর্ডের সভায় বসে জাতীয় পার্টি। অসুস্থতার কারণে ওই দিন শপথ নেননি তিনি। ওই বৈঠকেও উপস্থিত হতে পারেননি। বৈঠক থেকেও সুনির্দিষ্ট কোনও সিদ্ধান্ত আসেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com