বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে প্রতিবন্ধীর ঘরে বিনা খরচে ২ ঘণ্টায় বিদ্যুতের আলো

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ জানুয়ারী, ২০১৯
  • ৫৭৬ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে আবেদনের ২ ঘণ্টার মধ্যেই বিদ্যুত সংযোগ পেয়েছেন এক প্রতিবন্ধী পরিবার। হবিগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির নোয়াপাড়া আঞ্চলিক কার্যালয়ের উদ্যেগে দ্রুত বিদ্যুত সংযোগ পেলেন ওই পরিবার। নোয়াপাড়া আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম মোশারফ হোসেন জানান, মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের গোয়ালনগর গ্রামের অসহায় শারিরীক প্রতিবন্ধী ফরিদ মিয়া বুধবার সকালে নোয়াপাড়া আঞ্চলিক কার্যালয়ে বিদ্যুতের আবেদন করেন। বিষয়টি মানবিক বিবেচনা করে আবেদনের সাথে সাথেই মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নিয়ে ফরিদ মিয়ার ঘরে বিদ্যুত সংযোগ দেওয়া হয়। বিদ্যুত পেয়ে ফরিদ মিয়া বলেন এত তাড়াতাড়ি বিনা খরচে বিদ্যুত পাব আমি কল্পনাও করিনি। মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মল্লিকা দে জানান, মাধবপুরে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে শতভাগ বিদ্যুত সংযোগের কাজ শেষ পর্যায়ে। কোন প্রতিবন্ধী,অটিজম, অসহায় পরিবার টাকার অভাবে বিদ্যুত নিতে না পারলে পল্লী বিদ্যুতের সহযোগীতায় তাদের বিদ্যুত সংযোগ দেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com