সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ ডিসেম্বর, ২০১৮
  • ৬১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকার নবাবগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জে মানববন্ধন করেছে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। গতকাল বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাব ভবনের সামনে মানববন্ধনে অংশ নেয় হবিগঞ্জ প্রেসক্লাব, টিভি জার্নালিস্ট এসোসিয়েশন ও জেলা সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ শাবান মিয়া, সাবেক সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, মোহাম্মদ নাহিজ, সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, টিভি জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি প্রদীপ দাশ সাগর, সাধারণ সম্পাদক মো. ছানু মিয়া, জেলা সাংবাদিক ফোরাম সভাপতি শাকিল চৌধুরী, সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, দেশে নির্বাচন আসলেই সাংবাদিকদের উপর নির্যাতন শুরু হয়। পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তারা। সেই সাথে সাংবাদিকদের উপর হামলার সাথে জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com