রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

হবিগঞ্জ-৩ আসনে আবু জাহিরকে সমর্থন হবিগঞ্জ-১ আসনে নির্বাচন করছেন আতিক

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ ডিসেম্বর, ২০১৮
  • ৬১৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে নির্বাচন করছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি আতিকুর রহমান আতিক। এদিকে মহাজোটের স্বার্থে হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনে মহাজোট প্রার্থী আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহিরকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন আতিকুর রহমান আতিক। গতকাল সোমবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে হবিগঞ্জ-৩ আসনে নির্বাচন থেকে সরে যাওয়ার কথা ঘোষনা দেন তিনি। প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকে হবিগঞ্জ-১ ও হবিগঞ্জ-৩ আসনে মনোনয়ন দেয়া হয়। বর্তমানে দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক আমাকে শুধুমাত্র হবিগঞ্জ-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমাকে হবিগঞ্জ-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত হয়েছে। দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক হবিগঞ্জ-৩ আসন থেকে মহাজোটের সমর্থন দিয়েছেন। দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক শুধুমাত্র হবিগঞ্জ-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করব।
তিনি দলের নেতাকর্মী এবং নবীগঞ্জ-বাহুবলবাসীকে ঐক্যবদ্ধ হয়ে লাঙ্গলের পক্ষে তাকে বিজয়ী করার আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com