শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

হবিগঞ্জ জেলায় ১০ প্লাটুন সেনাবাহিনী মোতায়েন

  • আপডেট টাইম সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮
  • ৬৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃংখলা রক্ষায় হবিগঞ্জ জেলায় ১০ প্লাটুন সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। গতকাল রবিবার বিকালে সারা দেশের ন্যায় হবিগঞ্জ জেলায় উল্লেখিত সংখ্যক সেনাবাহিনী সদস্যরা তাদের গাড়ি বহরে হবিগঞ্জ জেলা সদরে এসে পৌছেন। গতকাল হবিগঞ্জে বিকালে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল দিচ্ছেন। সেনাবাহিনীর একজন কর্মকর্তা জানান, পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত সেনাবাহিনী সদস্যরা মাঠে থাকবেন। তিনি বলেন, আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবিগঞ্জ জেলায় ১০ প্লাটুন সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তারা হবিগঞ্জের ৪টি নির্বাচনী এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালন করবে। তিনি আরও বলেন, প্রয়োজন হলে এর সংখ্যা আরও বাড়ানো হবে। নানা শঙ্কার মধ্যে সেনাবাহিনী মোতায়েন করায় জনমনে স্বস্তি বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com