বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

সমৃদ্ধ হবিগঞ্জ গড়তে এমপি আবু জাহিরকে নৌকায় ভোট দিন

  • আপডেট টাইম সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮
  • ৫৯৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত প্রার্থী এডঃ মোঃ আবু জাহির এমপি’র সমর্থনে গণসংযোগ অব্যাহত রেখেছেন মহিলা নেত্রীরা। গতকাল দিনব্যাপী তারা হবিগঞ্জ শহর, আলাপুর, রায়ধর, দীঘলবাক, কামড়াপুর এবং গোপায়া এলাকায় গণসংযোগ করেন। এ সময় তারা এমপি আবু জাহিরের মাধ্যমে সম্পন্ন হওয়া ব্যাপক উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে প্রচারণা চালান। তারা বলেন, এমপি আবু জাহিরের উন্নয়ন কাজ সারা জেলার মানুষ ভোগ করছেন। তার দুরদর্শী চিন্তার ফলশ্র“তিতে হবিগঞ্জে যে উন্নয়ন সম্পন্ন হয়েছে, অনেক এলাকায় মন্ত্রী থাকা সত্ত্বেও তা সম্ভব হয়নি। হবিগঞ্জকে একটি মডেল এলাকায় রূপান্তরিত করতে এমপি আবু জাহিরের বিকল্প নেই। এ সময় সমৃদ্ধ হবিগঞ্জ গড়ার স্বার্থে আবারো এমপি আবু জাহিরকে নৌকায় ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানান।
গণসংযোগকালে জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলেয়া জাহির, লুৎফুন্নাহার চৌধুরী স্মৃতি, তাহেরা চৌধুরী, শাহানারা চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমত আরা জলি, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, জেলা পরিষদ সদস্য ফাতেমাতুজ জোহরা রিনা, রওশন আরা ভূইয়া লাকী, সাবিনা চৌধুরী, মহিলা আওয়ামী লীগ নেত্রী শিরিন আক্তার, জেরিন মাহমুদ, আয়েশা খানম, রাহেলা বেগম, হাবিবা আক্তার, সেফা আক্তার, পারুল বেগম, রাহেনা আক্তার, লুৎফা বেগম, শাফিয়া আক্তার, ঝুমা চৌধুরীসহ মহিলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেত্রীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com