রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

৩০ ডিসেম্বর লাঙ্গল প্রতিককে নির্বাচিত করুন-আতিক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১৮
  • ৫৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, হবিগঞ্জ জেলা সভাপতি ও হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিক নবীগঞ্জ উপজেলার পানিউমদা, সদরঘাটসহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেছেন। গণসংযোগকালে তিনি বলেন- জাতীয় পার্টির শাসনামলে পল্লীবন্ধু এরশাদ হবিগঞ্জকে মহকুমা থেকে জেলায় প্রতিষ্ঠিত করেছিলেন। পল্লীবন্ধু এরশাদ হবিগঞ্জের সিংহভাগ উন্নয়নেই ভূমিকা রেখেছিলেন। তিনি নবীগঞ্জের বিভিন্ন ব্রিজ কালভার্ট, রাস্তাঘাটের উন্নয়ন করেছিলেন। তিনি মসজিদ, মাদ্রাসা, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে পানি ও বিদ্যুত মওকুফ করেছিলেন। আগামী ৩০ ডিসেম্বর লাঙ্গল প্রতিকে ভোট দেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা জাপার সাবেক সহ-সভাপতি আব্দুল মোক্তাদীর চৌধুরী, বর্তমান সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, জেলা যুবসংহতির সভাপতি প্রভাষক এসএম লুৎফুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী, জেলা জাতীয় কৃষক পার্টির সভাপতি গাজী মিসবাহ উদ্দিন, নবীগঞ্জ উপজেলা জাপার আহ্বায়ক ডাঃ শাহ আবুল খায়ের ইউপি চেয়ারম্যান শাহ মোঃ আব্দাল মিয়া, আয়ুব আলী মেম্বার, ছাত্র সমাজ সভাপতি জুবায়েদ হোসেন, সভাপতিত্বে এবং মুরাদ আহমেদ, জাপা নেতা সাংবাদিক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, জেলা যুবসংহতির নেতা মুরাদ আহমেদ, আবুল মিয়া, এমএ খালেক, বাহুবল উপজেলা জাপার সাবেক সাংগঠনিক সম্পাদক ডাঃ সবুজ, ডাঃ ছগির মিয়া চৌধুরী, শেখ মোঃ সামছুল ইসলাম, দুলাল খান, আরশ আলী, অমর দাশ, ফজলু মিয়া, তাহির আহমেদ সুলতান, বিনয় দাস, রিংকু পাল, ভিপি দাস, উত্তম দাস প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com