শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

পল্লী বন্ধু’র স্বর্ণযোগের কথা এখনও মানুষের মনে আছে-শংকর পাল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১৮
  • ৫৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী শংকর পাল বিভিন্ন স্থানে গণ সংযোগ ও পথসভা করেছেন। তিনি গতকাল মঙ্গলবার বানিয়াচঙ্গ উপজেলার কাগাপাশা, আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশায় গণসংযোগ করেছেন। সন্ধ্যায় তিনি বানিয়াচঙ্গ উপজেলার তারাসই গ্রামে উঠান বৈঠক করেন। আব্দুল আহাদ মিয়ার সভাপতিত্বে এবং উপজেলা যুবসংহতির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হবিবের পরিচালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে বক্তৃতা করেন বানিয়াচং উপজেলার জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মকছুদ্দুজামান খান, সাবেক সাংগঠনিক সম্পাদক আঙ্গুর মিয়া, জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্র দেব, নুরুল আমিন, আব্দুল খালেক প্রমূখ। উঠান বৈঠকে জাপা এমপি প্রার্থী শংকর পাল বলেন-পল্লীবন্ধু এরশাদের শাসন আমলে সারাদেশে ন্যায় বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জেও ব্যাপক উন্নয়ন হয়েছিল। পল্লীবন্ধু’র স্বর্ণযোগের কথা এখনও মানুষের মুখে মুখে রয়েছে। তাই আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে লাঙ্গল প্রতিক ভোট দিয়ে জাতীয় পার্টিকে জয় যুক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com