মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নৌকার বিজয় নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান-আহাদ চৌধুরী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১৮
  • ৫৭৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ মুক্তিযোদ্ধের স্বপক্ষের শক্তি স্বাধীনতার প্রতীক নৌকার বিজয় সুনিশ্চিত করতে সকল মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী। তিনি গতকাল বুধবার বিকেলে নবীগঞ্জ আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো। হবিগঞ্জ-১ আসনের নৌকার প্রার্থী দেওয়ান শাহ নেওয়াজ মিলাদ গাজীর নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন নবীগঞ্জের মুক্তিযোদ্ধের সংগঠক প্রাক্তন চেয়ারম্যান আব্দুর রউফ। উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক কাজী ওবায়দুল কাদের হেলালের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ-১ আসনের নৌকার প্রার্থী দেওয়ান শাহ নেওয়াজ মিলাদ গাজী, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এডঃ মুহাম্মদ আলী পাঠান, বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) ওয়াহিদুজ্জামান সেলিম, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অবঃ) মিজান চৌধুরী, উপজেলা চেয়ারম্যান এডঃ মোঃ আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, বীর মুক্তিযোদ্ধা মিনহাজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা খালেদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মৃধা, বীর মুক্তিযোদ্ধা মীর আসলিত, আব্দুর রকিব খান, জেলা মহিলা লীগের সভাপতি জমিলা খাতুন, বীর মুক্তিযোদ্ধা নুর উদ্দিন বীর প্রতীক, ফজলুল হক চৌধুরী সেলিম, পংকজ কান্তি দাশ, প্যানেল মেয়র-১ ও জেলা মৎস্যজীবিলীগের যুগ্ম সম্পাদক এটিএম সালাম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, ডেপুটি কমান্ডার মৌলদ হোসেন কাজল, ডাঃ নিজামুল ইসলাম চৌধুরী, দিলারা হোসেন, শেখ ছৈফা আক্তার কাকলী প্রমূখ। পরে নৌকার সমর্থনে মিছিল বের করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com