শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

লাখাইয়ে এমপি আবু জাহিরকে ফুল দিয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতার আওয়ামী লীগে যোগদান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১৮
  • ৫১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের সংসদ সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহিরের উন্নয়ন কাজে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগে যোগদান করেছেন লাখাই উপজেলা কৃষক দল ও শ্রমিকদল সভাপতিসহ শতাধিক বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। গতকাল উপজেলার মুড়িয়াউক ইউনিয়নে এমপি আবু জাহিরের নির্বাচনী প্রচারণা সভায় তার হাতে ফুল দিয়ে নেতাকর্মীরা যোগদান করেন।
যোগদানকারীরা হলেন-উপজেলা কৃষক দল সভাপতি এম আর জুনাইদ, উপজেলা শ্রমিক দল সভাপতি মোঃ আলী আহাদ, মুড়িয়াউক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশফাকুর রহমান, উপজেলা কৃষক দলের সহ-সভাপতি আছকির মিয়া, উপজেলা যুবদল নেতা ওলিউর রহমান রিপন, ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক কামাল আহমেদ, ইউনিয়ন শ্রমিকদল সভাপতি খোকন মিয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মারুফ আহমেদ, ইউনিয়ন কৃষকদলের সাবেক সভাপতি আব্দুল বাতেন, যুবদল নেতা মিজানুর রহমান, উপজেলা যুবদল নেতা পারভেজ আলম তালুকদার, ওয়ার্ড বিএনপির সাধারণ সাম্পাদক মাদু মিয়া, বিএনপি নেতা সাবেক মেম্বার জাহির মিয়া, ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক আছাদ আল মামুন, ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি কামরুল হাসান, ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, শাহীন মিয়া ও জিয়াউর রহমানসহ শতাধিক বিএনপি নেতাকর্মী।
যোগদানকারীরা জানান, গত দশ বছরে এমপি আবু জাহির লাখাই তথা হবিগঞ্জে যে উন্নয়ন সম্পাদন করেছেন তা অতীতে কোন এমপি করতে পারেননি। এছাড়াও নির্বাচনী এলাকার প্রতিটি মানুষের সুখে দুখে পাশে থাকেন তিনি। তাই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় জনবান্ধন জননেতা এডভোকেট মোঃ আবু জাহিরের হাতে ফুল দিয়ে তারা যোগদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com