সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে জাপা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মতবিনিময় সভা

  • আপডেট টাইম বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮
  • ৬৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, হবিগঞ্জ জেলা সভাপতি ও হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিক নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নের জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন। মতবিনিময়কালে তিনি পল্লীবন্ধু আমাকে লাঙ্গল প্রতীক দিয়েছেন। তাই সকল বেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে লাঙ্গলের বিজয় নিশ্চিত করতে হবে। তিনি বলেন-জাতীয় পার্টির শাসন আমলে পল্লীবন্ধু এরশাদ হবিগঞ্জকে মহকুমা থেকে জেলায় প্রতিষ্ঠিত করেছিলেন। পল্লীবন্ধু এরশাদ হবিগঞ্জের সিংহ ভাগ উন্নয়নেই ভূমিকা রেখেছিলেন। তিনি নবীগঞ্জের বিভিন্ন ব্রিজ কালভার্ট, রাস্তাঘাটের উন্নয়ন করেছিলেন। তিনি মসজিদ, মাদ্রাসা, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে পানি ও বিদ্যুত মহকুফ করেছিলেন। সকল ধর্মের উন্নয়নে আন্তরিক ভাবে কাজ করেছিলেন। আগামী ৩০ ডিসেম্বর লাঙ্গল প্রতীকে ভোট দেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি। নবীগঞ্জ পৌর শহরের ওসমানি রোডস্থ এরশাদ শপিং সেন্টারে প্রধান নির্বাচনীয় কার্যালয়ে নবীগঞ্জ উপজেলা জাপার আহ্বায়ক ডাঃ শাহ আবুল খায়ের এর সভাপতিত্বে এবং মুরাদ আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তৃতা করেন সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, জেলা যুবসংহতির সভাপতি প্রভাষক এসএম লুৎফুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী, জেলা জাতীয় কৃষক পার্টির সভাপতি গাজী মিসবাহ উদ্দিন, ইউপি চেয়ারম্যান শাহ মোঃ আব্দাল মিয়া, আয়ুব আলী মেম্বার, ছাত্র সমাজ সভাপতি জুবায়েদ হোসেন, জাপা নেতা সাংবাদিক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, জেলা যুবসংহতির নেতা মুরাদ আহমেদ, আবুল মিয়া, এমএ খালেক, বাহুবল উপজেলা জাপার সাবেক সাংগঠনিক সম্পাদক ডাঃ সবুজ, ডাঃ ছগির মিয়া চৌধুরী, শেখ মোঃ সামছুল ইসলাম, দুলাল খান, আরশ আলী, অমর দাশ, ফজলু মিয়া, তাহির আহমেদ সুলতান, বিনয় দাস, রিংকু পাল, ভিপি দাস, উত্তম দাস প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com