শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

আতিককে লাঙ্গল প্রতীকে ভোট দিতে এমপি বাবু’র আহ্বান

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১৮
  • ৫৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে জাতীয় পার্টির মনোনীত সদস্য সদস্য প্রার্থী আলহাজ্ব আতিকুর রহমান আতিককে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য এমএ মুনিম চৌধুরী বাবু। জাপা নেতা আতিকুর রহমান আতিক এমপি মুনিম চৌধুরী বাবু’র সাথে সাক্ষাত করেন। এ সময় তিনি সকল বেদাভেদ ভুলে বলেন পল্লীবন্ধু’র দুঃসময়ে ঐক্যবদ্ধ কাজ জাতীয় পার্টির প্রার্থীকে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি আব্দুল মোক্তাদির চৌধুরী অপু, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, জেলা যুবসংহতির সভাপতি প্রভাষক এসএম লুৎফুর রহমান, জেলা জাপা নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী, জেলা জেলা কৃষক পার্টির সভাপতি গাজী মিজবাহ্ উদ্দিন, জেলা জাপা নেতা ও ইউপি চেয়ারম্যান শাহ আব্দাল মিয়া, সদস্য সচিব আব্দুল আহাদ, জেলা জাপা নেতা আয়ুব আলী মেম্বার, সাংবাদিক আখলাক উদ্দিন মুনসুর, জেলা ছাত্র সমাজের সভাপতি যুবায়ের আহমেদ, নবীগঞ্জ পৌর জাতীয় পার্টির সভাপতি মুরাদ আহমদ, জাপা নেতা সৈয়দ মিয়া, ইয়াকুব আলী মেম্বার, উপজেলা যুবসংহতির আহ্বায়ক ফাকু মিয়া, নুরুল আমিন, ফারুক মিয়া, ছোবহান মিয়া, আব্দুল হাই, জেলা যুবসংহতির নেতা আবু তাহের সুলতান, হাকিম আশরাফ আলী, জালাল উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com