বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

সানাবইয়ে প্রতিপক্ষের আঘাতে কৃষক নিহত

  • আপডেট টাইম শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১৮
  • ৮৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার সানাবই গ্রামে প্রতিপক্ষের আঘাতে রুমান মিয়া (২৫) নামে এক কৃষক নিহত হয়েছে। সে ওই গ্রামের ইদু মিয়ার পুত্র। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, ওই গ্রামের ইদু মিয়ার সাথে একই গ্রামের তৈয়ব আলীর পুত্র রহমত আলীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে রহমত আলী ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে উঠে। গতকাল শুক্রবার সন্ধ্যায় রুমানকে রাস্তায় একা পেয়ে রহমত আলী ও তার লোকজন ফিকল দিয়ে আঘাত রুমানের শরীরে বেশ কয়েকটি আঘাত করে।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাপসাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্তায় রাত ৮টায় ডাঃ মেহেদি হাসান তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে সদর থানার এসআই আব্দুর রহিমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com