বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

লাখাইয়ে সরকারী চাল পাচারকালে ৬৪ বস্তা চাল জব্দ ॥ ট্রাকসহ আটক ১

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১৮
  • ৬৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে খাদ্য বান্ধব কর্মসূচি (ওএমএস)-এর লুকিয়ে রাখা চাল পাচারকালে ৬৪ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এসময় চাল বহনকারী ট্রাক চালক আলাউদ্দিনকে আটক করা হয়। তবে ঘটনা আচ করতে পেরে সটকে পড়েন চাল মালিক ডিলার রোমান মিয়া। আটক আলাউদ্দিন হবিগঞ্জ সদর উপজেলার দানিয়ালপুর গ্রামের বাসিন্দা।
গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার মুড়িয়াউক ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকা থেকে লাখাই থানা পুলিশের সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসা. শাহীন আলম চালগুলো জব্দ করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘ওএমএস’র চাল বিতরণ কর্মসূচির সময় শেষ হয়েছে। তারপরও উপজেলার কার্যক্রমের নিয়োগ করা ডিলার রোমান মিয়া ৬৪ বস্তা চাল লুকিয়ে রাখেন। গতকাল ট্রাকযোগে লুকিয়ে রাখা চালগুলো অন্যত্র পাচার করা হচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ৬০ বস্তা চাল জব্দ করে। পরবর্তীতে ডিলার রোমানের বাড়ি থেকে জব্দ করা হয় আরও ৪ বস্তা চাল। প্রতি বস্তায় ৩০ কেজি করে চাল রয়েছে।’
আটক গাড়ি চালক আলাউদ্দিনকে থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তারা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com