প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ থেকে প্রকাশিত ‘দৈনিক হবিগঞ্জ সময়’ পত্রিকার ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী ২০১৮ উপলক্ষে হবিগঞ্জ জেলা সংবাদপত্র হকার্স সমিতির সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আলম সবুজকে শুভেচ্ছা স্বারক প্রদান করা হয়। গতকাল নবীগঞ্জ উপজেলা হল রুমে আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে এ স্মারক প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌর মেয়র ছাব্বির আহমেদ চৌধুরী, দৈনিক হবিগঞ্জ সময় সম্পাদক মোঃ আলা উদ্দিন, ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম তালুকদার, মতিউর রহমান মুন্না ও হবিগঞ্জ জেলা সংবাদপত্র হকার্স সমিতির সভাপতি কামাল উদ্দিন খান, সহ সভাপতি শাহিন মিয়া, কোষাধ্যক্ষ আল আমিন, প্রচার সম্পাদক চয়ন দাশ ও নাসির উদ্দিন।