বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাহুবলে দেড়শ লিটার দেশীয় মদসহ আটক ১

  • আপডেট টাইম বুধবার, ১২ ডিসেম্বর, ২০১৮
  • ৬০৯ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ বাহুবল উপজেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানকালে আমতলী চা বাগান (অফিস লাইন) এলাকা থেকে ১৫০ লিটার দেশীয় চোলাই মদসহ এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক মিজানুর রহমানের নেতৃত্বে একদল সিপাহী বাহুবলের ভাদেশ্বর ইউনিয়নের আমতলী চা বাগান এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় আমতলী চা বাগানের মঙ্গল কর্মকার (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে ১৫০ লিটার দেশীয় চোলাই মদসহ আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী আমতলী চা বাগানের মৃত কেশব কর্মকারের পুত্র।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমার আমতলী চা বাগানে অভিযান চালাই। এ সময় আটক মঙ্গল কর্মকারের নিজ বাড়ি থেকে ৫টি কন্টিনারের মধ্যে ১৫০ দেশীয় চোলাই মদসহ আটক করা হয়। মঙ্গল কর্মকারকে বাহুবল থানায় সোপর্দ করা হয়েছে এবং মদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com