শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

শায়েস্তাগঞ্জে উঠান বৈঠকে জিকে গউছ ॥ জনগণের কাছে যাবো উন্নয়নের বার্তা নিয়ে, পুলিশ নিয়ে নয়

  • আপডেট টাইম শুক্রবার, ৭ ডিসেম্বর, ২০১৮
  • ৫৩৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ-৩ (সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জি কে গউছ বলেছেন, ভোট কেন্দ্রে গিয়ে সরকারের দুঃশাসনের জবাব দিতে দেশবাসী প্রস্তুত হয়ে আছে। এই নির্বাচনের মাধ্যমে দেশের জনগণের তাদের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে চায়। তাই ভোট কেন্দ্রে গিয়ে উল্টা পাল্টা করতে কারও সাধ্য হবে না। জনগণ ভোট চোরদের প্রতিরোধ করবে। তিনি গতকাল বুধবার দুপুরে নিশাপট গ্রামে শায়েস্তাগঞ্জ ইউনিয়ন বিএনপির উঠান বৈঠকে এসব কথা বলেন।
বৈঠকে জি কে গউছ আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে ধানের শীষকে বিজয়ী করুন। আমি সংসদ সদস্য নির্বাচিত হলে পুলিশ নিয়ে নয়, উন্নয়নের বার্তা নিয়ে জনগণের কাছে যাবো। বিএনপি দেশ ও জাতির কল্যাণে কাজ করতে বিশ্বাসী। আগামীতেও রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে বিএনপি মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করবে। হবিগঞ্জ, লাখাই ও শায়েস্তাগঞ্জের ব্যাপক উন্নয়ন হবে।
শায়েস্তাগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস শহিদ মেম্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম সানু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক তাজুল ইসলাম ফরিদ, জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান, শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সিরাজ মিয়া, আব্দুল হাই, হাজী মানিক মিয়া, সদর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সুমন, সাইদুল ইসলাম, শাহ আলম, নোয়াব আলী খান, সারওয়ার আলম, মাহমুদ মিয়া, নুর আলী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com