শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

শহরে সোনার বাংলা হোটেল থেকে বেয়াই ও বেয়াইন আটক

  • আপডেট টাইম শুক্রবার, ৭ ডিসেম্বর, ২০১৮
  • ৫০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের সিনেমা হল রোডস্থ সোনার বাংলা হোটেল থেকে বেয়াই ও বেয়াইনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা স্বামী-স্ত্রী দাবী করলেও কোন কাগজপত্র দেখাতে পারেনি। গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর থানার এসআই খান আতাউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ওই হোটেলে অভিযান চালিয়ে একটি কক্ষ থেকে তাদের আটক করে। আটককৃতরা হচ্ছে- বাহুবল উপজেলার পুটিজুরি গ্রামের মৃত আবুল মিয়ার পুত্র কাতার প্রবাসী নজরুল ইসলাম (২৫) ও তার বেয়াইন (২০) কে আটক করে।
আটক দুই জনকে থানায় নিয়ে যাওয়ার পর তারা দুইজন পরিবারের অমতে ভালবেসে মাস খানেক আগে বিয়ে করেছে বলে দাবি করেন। কিন্তু পুলিশের কাছে কোন কাগজপত্র দেখাতে পারেনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত উল্লেখিত দুই জন থানায় আটক রয়েছে। এ ব্যাপারে এসআই আতাউর রহমান জানান, মৌসুমীর অভিভাবকরা থানায় এসেছে কিন্তু নজরুলের কেউ আসেনি। বিষয়টি সমাধান হলে মুছলেখা রেখে অভিভাবকদের জিম্মায় দেয়া হবে। নতুবা আদালতে প্রেরণ করা হবে।ৎ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com