সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে ইয়াবাসহ মহিলা ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১৮
  • ৫৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ টিমের জেলার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান। হবিগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় পরিদর্শক মিজানুর রহমানের নেতৃত্বে একদল সিপাহী মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে হৃদয় ওরফে স্বপন এবং আয়না দাশকে গ্রেফতার করে।
আটককৃতরা হল, মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের উত্তর সুরমা চা বাগানের সাধন দাশের স্ত্রী আয়না দাশ (৪০) এবং একই উপজেলার ১১নং বাঘাসুরা ইউনিয়নের চাইড়া গ্রামের অমিদ জামানের পুত্র হৃদয় মিয়া ওরফে স্বপন (১৮)।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযান চলাকালে প্রথমে সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার জগদীশপুর তেমুনিয়া মুক্তিযোদ্ধা চত্বরের পূর্ব পাশের একটি হোটেলের সামনে থেকে হৃদয় মিয়া ওরফে স্বপন (১৮) কে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
অপর দিকে বিকাল ৪টার দিকে উত্তর সুরমা (সুলতানপুর) এলাকার সাধন দাশের স্ত্রী আয়না দাশ (৪০) কে তার বসতবাড়ি থেকে করে ৭০ পিছ নিষিদ্ধ ইয়াবা ও ১৫০ গ্রাম ওজনের গাঁজসহ আটক করে।
এ ব্যাপারে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমান জানান, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিক্রয়ের উদ্দেশ্যে বহন ও পাচার করার অপরাধে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com