বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

আলেম ওলামা হত্যাকারীদের বিচারের জন্য ধানের শীষে ভোট দিন-এনামুল হক সেলিম

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১৮
  • ৬৫২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী এডভোকেট মোঃ এনামুল হক সেলিম গতকাল দিনভর তার নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে দলীয় নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সেলিম নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন বিএনপি দলীয় প্রার্থী হিসাবে হবিগঞ্জ-৩ আসনে কেন্দ্র থেকে আমাকেসহ ২ জনকে মনোনয়ন দাখিলের পত্র দেওয়া হয়েছে। দুজনই বৈধ প্রার্থী হিসাবে প্রতিযোগিতায় আছি। কিন্তু প্রতীক একজনকেই বারাদ্দ করা হবে, তাই যাকেই ধানের শীষ প্রতীক দেয়া হোক না কেন ঐক্যবদ্ধভাবে সকলে দলের পক্ষে কাজ করতে হবে। কারন আগামী নির্বাচন শুধুমাত্র একটি নির্বাচনই নয়, এটি একটি সামগ্রিক আন্দোলন। এই আন্দোলনে বিজয়ী হয়ে দেশের হারানো গনতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং আমাদের প্রেরনার উৎস জননেতা তারেক জিয়ারকে বাংলাদেশে প্রত্যাবর্তন নিশ্চিত করা হবে। এই আন্দোলন এর মাধ্যমে দেশের ভবিষ্যত প্রজন্মের চেতনা “বাংলাদেশ মেরামত” এর ব্যবস্থা করতে হবে। তিনি বলেন আগামী ৩০ ডিসেম্বর সারাদিন দলের প্রতিটি নেতাকর্মীকে প্রত্যেকটি কেন্দ্রে কেন্দ্রে গনতান্ত্রিক পাহারা বসিয়ে ভোট ডাকাতদের নিবৃত্ত করতে হবে। জেলা ওলামাদলের সভাপতি ক্বারী কবির হোসেন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাওলানা কাশেম বিল্লাহ্ নোমান এর পরিচালনায় জেলা ওলামা দল এর সাথে মতবিনিময় সভায় সেলিম নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন বিগত দিনে এই অবৈধ সরকার শাপলা চত্বরসহ সারাদেশে আলেম ওলামাদের প্রতি যে চরম নিপীড়ন ও নির্যাতন করেছে তার বিচারের জন্য আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীর পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। উক্ত মতবিনিময় সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ওলামা দল সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইদুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা হাফিজুর রহমান খাঁন, মাওলানা আব্দুল আলীম, মাওলানা জাহেদ, মাওলানা সাঈদ, পৌর ওলামা দল সভাপতি মৌলভী নূরুল হক, পৌর ওলামা দল সাধারন সম্পাদক মাওলানা মখলিছুর রহমান, মৌলভী ওসমান, মাওলানা জাকারিয়া, মাওলানা জাহেদ আহছান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com