বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

ইমামবাড়ি বাজারে গাড়ি পার্কিং নিয়ে সংঘর্ষে আহত ৩০ ॥ আটক ১৩

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ ডিসেম্বর, ২০১৮
  • ৭২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দোকানের সামনে গাড়ি পার্কিংয়ের জের ধরে নবীগঞ্জের ইমামবাড়ি বাজারে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে উভয়পক্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। গতকাল সোমবার বিকেলের দিকে ইমামবাড়ি বাজারের হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের উপর উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে ইমামবাড়ি বাজারের ব্যবসায়ী হাজী সাইফুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে গ্যাস সিলিন্ডার বোঝাই গাড়ি পার্কিং করে রাখেন চালক লহরজপুর গ্রামের আলতু মিয়ার ছেলে নজরুল ইসলাম। এ সময় চালক নজরুলকে পুরানগাঁও গ্রামের আরজু মিয়া মেম্বারের ছেলে নিজাম ও সাইফুর বাধা দিলে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে গাড়ি চালক নজরুলের চাচা কালিয়ারভাঙ্গা ইউনিয়ন কৃষকলীগ সভাপতি কয়েস মিয়া এগিয়ে গেলে নিজাম ও সাইফুর তার উপর হামলা করে। এ নিয়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। নজরুলের পক্ষে শ্রীমতপুর ও লহরজপুর গ্রামের লোকজন এবং নিজাম ও সাইফুরের পক্ষে পুরানগাঁও গ্রামের লোকজন সংঘর্ষে যোগ দেয়। ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়া চলতে থাকে। এ সময় ইমামবাড়ি বাজার রণক্ষেত্রে পরিণত হয়। বাজারের ব্যবসায়ীরা দোকানপাঠ বন্ধ করে নিরাপদ আশ্রয় নেন। হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাত রউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উভয়পক্ষে অন্তত ৩০ জন হয়েছে বলে জানা গেছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাত রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল এবং নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়। হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com