রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মানুষের মুখে হাঁসি ফোটানোই আমার লক্ষ্য-এমপি আবু জাহির

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ ডিসেম্বর, ২০১৮
  • ৫৭৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ-৩ (সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনের সংসদ সদস্য এডঃ মোঃ আবু জাহির এমপি বলেছেন, সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোই আমার লক্ষ্য। এ লক্ষ্য পূরণে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছি। আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর গত ১০ বছরে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছি। যখনই আপনারা আমাকে ডেকেছেন পাশে পেয়েছেন। নামাজ, ঘুম আর খাওয়ার সময় ছাড়া দিনের বাকি সবগুলো সময় উন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য ব্যয় করেছি। বিনিময়ে আপনারা আমাকে দিয়েছেন ভালবাসা।
মহান বিজয় দিবস উপলক্ষে লাখাই উপজেলার বামৈ ইউনিয়নের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আয়োজনে পৃথক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এমপি আবু জাহির আরো বলেন, ছাত্রজীবন থেকে আজ পর্যন্ত হবিগঞ্জ-লাখাই এবং শায়েস্তাগঞ্জবাসীর সেবাকে ইবাদত মনে করে রাজনীতি করেছি। যে কারণে আপনারা আমাকে প্রায় ১ লাখ ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত করেছিলেন। এরপর থেকে আমার নির্বাচনী এলাকার জনগণের প্রতি শ্রদ্ধা এবং দায়িত্ববোধ আরো বেড়ে যায়। সেই দায়িত্ববোধ থেকেই দিনরাত পরিশ্রম করে ব্যাপক উন্নয়ন সম্পাদন করেছি। বিশেষ করে লাখাই উপজেলা ছিল সবচেয়ে পিছিয়ে পড়া জনপদ। বলভদ্র সেতু, আঞ্চলিক মহাসড়ক, নতুন নতুন স্কুল কলেজ প্রতিষ্ঠা এবং যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন করায় লাখাই উপজেলার দৃশ্যপট পাল্টে গেছে। ভবিষ্যতে আমার নির্বাচনী এলাকাকে সারাদেশের মধ্যে উন্নয়নের মডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।
বিজয় দিবসের পৃথক আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন লাখাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এডঃ মুশফিউল আলম আজাদ, আব্দুল মতিন মাস্টার, শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুল, চেয়ারম্যান শেখ মুক্তার হোসেন বেনু, রফিক্লু ইসলাম মলাই, চেয়ারম্যান এনামুল হক মামুন, জেলা পরিষদ সদস্য মুর্শেদ কামাল, ফজলে এলাহী ফরহাদ, এডঃ মাহফুজ মিয়া, ফারুক আহমেদ, ইকরামুল মজিদ চৌধুরী শাকীল, সরদার ওমর ফারুক, সরদার আব্দুর রহমান, ইকবাল তালুকদার, আব্দুল মালেক লস্কর, হাজী আব্দুল হক, বিশিষ্ট শাফিজুল হক, জব্বর সরদার, সাবেক মেম্বার আব্দুর রহমান, ইউপি সদস্য জাহির মিয়া, রায়হান উদ্দিন, আলাউদ্দিন, ইকবাল মিয়া, রফিক মিয়া, রাজু মিয়া, সাবেক মেম্বার আব্দুল করিম, ব্যবসায়ী আব্দুল আহাদ, শাহ নেওয়াজ, মিছির সরদার, ইলিয়াছ সরদার, আক্কাছ মিয়া, ফেরদৌস মিয়া, খাইরুদ্দীন, নিখিল চন্দ্র দাশ, আব্দুল মালেক, ইদ্রিস আহমেদসহ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের গন্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com