শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মহাজোটের অংশ হিসেবে আমাকে হবিগঞ্জে মূল্যায়ন করা হবে-আতিক

  • আপডেট টাইম সোমবার, ৩ ডিসেম্বর, ২০১৮
  • ৬৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, হবিগঞ্জ জেলা সভাপতি ও পার্লামেন্টারী বোর্ডের সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আতিকুর রহমান আতিক বলেছেন জাতীয় পার্টি ক্ষমতা থাকাকালে হবিগঞ্জকে মহকুমা থেকে জেলা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি হবিগঞ্জের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট নির্মাসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড করেছেন। তাই হবিগঞ্জের মানুষ প্রতিটি নির্বাচনে পল্লীবন্ধু এরশাদকে ভোট দিয়ে মূল্যায়ন করছেন। হবিগঞ্জ সদর-লাখাই শায়েস্তাগঞ্জ আসনে ৩ বার জাতীয় পার্টিকে নির্বাচিত করেছেন। আগামী নির্বাচনে হবিগঞ্জের মানুষ জাতীয় পার্টির প্রার্থীকে নির্বাচিত করবেন বলে তিনি আশাবাদী। তিনি গতকাল রবিবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাব মিলায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। জাপা নেতা আতিকুর রহমান আতিক বলেন, হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি হিসেবে দল থেকে আমাকে ২টি আসনে মনোনয়ন দেয়া হয়েছে। যাতে মহাজোট থেকে আমরা বঞ্চিত না হই। তাই আমি আশাবাদী মহাজোট নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মহাজোট নেতা সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ আমাকে মূল্যায়ন করবেন। তিনি বলেন-আমার মায়ের নির্দেশ ছিল হবিগঞ্জের মানুষকে সেবা করে যাওয়ার। এ হিসেবে আমি ব্যক্তিগতভাবে স্কুল, মাদ্রাসা, মসজিদসহ ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান দিয়েছি। এখনও আমার সহযোগিতা অব্যাহত রয়েছে। সবদল একাদশ নির্বাচনে অংশ গ্রহন করায় একটি সুষ্টু নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচন হবে বলে জাপা নেতা আতিক আশাব্যক্ত করেন। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি আব্দুল মুক্তাদীর চৌধুরী অপু, হবিগঞ্জ সদর উপজেলা সভাপতি প্রফেসর আবিদুর রহমান, জেলা জাতীয় যুবসংহতির সভাপতি প্রভাষক এসএম লুৎফুর রহমান, জাপা নেতা আব্দুস সালাম মেম্বার, মুরাদ আহমেদ, সৈয়দ আখলাক উদ্দিন মুনসুর প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com