সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

হবিগঞ্জে পুকুরে বিষ ঢেলে ৫ লক্ষাধিক টাকার মাছ নিধন

  • আপডেট টাইম রবিবার, ২ ডিসেম্বর, ২০১৮
  • ৭৬৯ বা পড়া হয়েছে
SONY DSC

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে পুকুরে বিষ ঢেলে অন্তত ৫ লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাতে শহরের নোয়াহাটি এলাকায় এই ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ মাস পূর্বে উল্লেখিত এলাকার সুনীল বণিকের নিকট থেকে দেড় লাখ টাকার বিনিময়ে ২ বছরের জন্য একটি পুকুর ইজারা নেন আনোয়ারপুর এলাকার জয়নাল মিয়া। এরপর আরো ৫ লক্ষাধিক টাকা ব্যয়ে করে তিনি পুকরটিতে মাছ চাষ করেন। প্রতিদিনের ন্যায় জয়নাল মিয়া শুক্রবার রাতে পুকুরে পরিচর্চা শেষে রাতে বাড়ি ফিরে যান। সকালে স্থানীয়দের কাছ থেকে শুনতে পান তার পুকুরের সকল মাছ মরে ভেসে উঠছে। পরে তিনি গিয়ে বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে জানান।
খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোল্লা লুৎফুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
ক্ষতিগ্রস্থ জয়নাল জানান, তার সহায়-সম্বল দিয়ে এই পুকুরটি লীজ নিয়ে মাছ চাষ করেন। দুর্বৃত্তরা বিষ ঢেলে সকল মাছ মেরে ফেলেছে। এ ঘটনায় তিনি এখন পথে বসতে চলেছেন।
এ ব্যাপারে এসআই মোল্লা লুৎফুর রহমান জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। অজ্ঞাত কয়েকজন আসামী করে এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com