শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

মাধবপুরে দুটি কার ও আড়াই মন গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ নভেম্বর, ২০১৮
  • ৬৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের জগদীশপুর ভাঙ্গা ব্রিজ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
আটককৃতরা হলেন, চুনারুঘাট উপজেলার পারকুল চা বাগানের রঞ্জু তাঁতীর ছেলে সাজন তাঁতী (২৩), নবীগঞ্জ উপজেলার দাউদপুর গ্রামের মৃত রব্বুল মিয়ার ছেলে বকুল মিয়া (২৯) ও তার সহযোগি একই গ্রামের জমশেদ আলীর ছেলে রোমান মিয়া (২৫)। হবিগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানিকুল ইসলাম জানান, তার গোপন সূত্রে খবর পান যে ওই এলাকায় দিয়ে একটি মাদকের চালান যাচ্ছে। এসময় ডিবি সদস্যরা একটি পিকআপ ভ্যান ও একটি প্রাইভেটকার আটকিয়ে তল্লাসী চালান। আর এতে করে প্রায় আড়াই মন গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এছাড়াও পিকআপ ভ্যান ও প্রাইভেটকারটি জব্দ করা হয়। এ ব্যাপারে মাদক আইনে দুইটি পৃথক মামলা দায়ের করেছেন পুলিশ। জব্দকৃত গাঁজার বাজার মূল্য ১০ লাখ টাকা বলেও জানান ওসি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com