শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শহরের বিভিন্ন বিউটি পার্লারে মেয়াদোত্তীর্ণ-চোরাই কসমেটিক্স

  • আপডেট টাইম বুধবার, ২৮ নভেম্বর, ২০১৮
  • ৫৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরসহ বিভিন্ন স্থানে বিউটি পার্লার গুলোতে মেয়াদোত্তীর্ণ ও চোরাই কসমেটিক্স ব্যবহার করা হচ্ছে। ফলে এক শ্রেনির বিউটিসিয়ানরা যেমন লাভবান হচ্ছে অন্যদিকে ব্যবহারকারীদের ত্বকের সৌন্দর্য নষ্টসহ বিভিন্ন রোগ বালাই দেখা দিয়েছে। বিষয়টি ভ্রাম্যমান আদালতের নজরে আসলে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাছলিমা শিরিন মুক্তা এক অভিযান পরিচালনা করেন। এ সময় উল্লেখিত অভিযোগে শহরের খাঁজা গার্ডেন সিটির ৪র্থ তলায় লুনা বিউটি পার্লারকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
তাছলিমা শিরিন মুক্তা জানান, ওই বিউটি পার্লারে নানা প্রসাধনীর গায়ে লেখা রয়েছে মেইড ইন জার্মানসহ বিভিন্ন দেশের নাম। কিন্তু কোন আমদানীকারক প্রতিষ্ঠানের নাম নেই। এছাড়াও বিভিন্ন কসমেটিক্স মেয়াদোত্তীর্ণ চোরাইকৃত প্রসাধনী সমগ্রী দিয়ে এসব বিউটি পার্লারে ব্যবহার করা হয়। তাই তাদেরকে ভোক্তা অধিকার আইনে ৪ হাজার টাকা জরিমানা করেন। এ অভিযান নিয়মিত চলবে বলে জানান, মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com