শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

সিঙ্গাপুর যাচ্ছেন ‘অসুস্থ’ এরশাদ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ নভেম্বর, ২০১৮
  • ৬৩৬ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ অসুস্থ হয়ে পড়েছেন। তাই উন্নত চিকিৎসার জন্য আগামী দুয়েকদিনের মধ্যেই সিঙ্গাপুর যাবেন তিনি। এরশাদের পরিবারের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি জানিয়েছে, এরশাদ এবং জাতীয় পার্টির জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান রওশন এরশাদ দু’জনেই বেশ অসুস্থ। সে কারণে দলের বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নিতে পারছেন না তারা। সবশেষ সোমবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় দলের বনানী কার্যালয়ে মনোনয়ন ঘোষণার জন্য যেতে পারেননি তারা।
এমন পরিস্থিতিতে দলীয় কর্মকাণ্ড পরিচালনার জন্য কো-চেয়ারম্যান জিএম কাদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ দিতে যাচ্ছেন এরশাদ। এর আগে, গত অক্টোবর মাসে শরীরে হিমোগ্লোবিন কমে যাওয়ার সমস্যা নিয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হন এরশাদ। সেসময় তাকে রক্তও দেওয়া হয়। এরশাদ আগে থেকেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন। তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে রুটিন চেকআপ করতেন। তার দু’টো ভালভেই ছিদ্র রয়েছে। চিকিৎসকরা তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com