বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাহুবল উপজেলা আনসার ও ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ নভেম্বর, ২০১৮
  • ৫৬৪ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলা আনসার ও ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বাহুবল শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা প্রাণিসম্পদ অফিসার আমজাদ হোসেন ভূঞার সভাপতিত্বে ও উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক অসীম চন্দ্র দাসের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা কমান্ড্যান্ট তানজিনা বিন্তে এরশাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ সার্কেল এ্যাডজুটেন্ট মোঃ শাহ আলম, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, উপজেলা আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক অসিম চক্রবর্তী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রানা বনিক।
বক্তব্য রাখেন উপজেলা আনসার কোম্পানী কমান্ডার মোঃ আব্দুল মোমিন, ইউনিয়ন দলপতি তাজুল ইসলাম দুলাল, অঞ্জনা রানী শীল প্রমুখ। অনুষ্ঠানে বিগত বছরের কাজের স্বীকৃতিস্বরূপ উপজেলা আনসার কোম্পানী কমান্ডার, মহিলা আনসার প্লাটুন কমান্ডার, ইউনিয়ন দলনেতা, দলনেত্রী ও ভিডিপি সদস্যদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com