সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জে সমবায় দিবস পালন

  • আপডেট টাইম সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮
  • ৬৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ৪৭তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে জেলা কালেক্টরেট প্রাঙ্গণে নিমতলা থেকে একটি বর্ণাঢ্য র‌্যলি বের করা হয়। র‌্যালিটি শহর প্রদক্ষিণ করে। শেষে জেলা পরিষদ অডিটরিয়াম চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেল এবং সমবায় পতাকা উত্তোলন করেন জেলা সমবায় অফিসার সৈয়দ আহাম্মদ। পরে জেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সমবায় অফিসার সৈয়দ আহাম্মদ। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেল। পরিদর্শক মোহাম্মদ মিজানুর রশিদের পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা সমবায় অফিসার হাসনাহেনা। অন্যান্যের মাঝে বক্তৃতা করেন বিটিভি’র জেলা প্রতিনিধি মোঃ আলমগীর খান। পরে প্রধান অতিথি সিলেট বিভাগে শ্রেষ্ঠ সমবায় সমিতি নবীগঞ্জের আরুয়া কলকলিয়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ এর প্রতিনিধির হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com