শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শ্রীমঙ্গলে রেললাইনের পাশ থেকে যুবতীর লাশ উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১৮
  • ৭৪১ বা পড়া হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ শ্রীমঙ্গলে রেললাইনের পাশ থেকে এক যুবতীর (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের ছনখলা এলাকার রেললাইনের পাশে কলাপাতা দিয়ে ঢাকা লাশটি দেখতে পায় স্থানীয় লোকজন। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে লাশ শ্রীমঙ্গল রেলওয়ে থানায় নিয়ে যায়।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলিমুদ্দিন বলেন, লাশ শ্রীমঙ্গল রেলওয়ে থানায় রয়েছে। লাশের শরীরে কিছু আঘাতের চিহ্ন আছে। ময়নাতদন্তের পর আমরা মৃত্যুর কারণ জানতে পারবো। যেহেতু রেললাইনের পাশে লাশটি পাওয়া গেছে তাই রেলওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। এখনো লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com