বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

যে কারণে ঐক্যফ্রন্টে যোগ দিলেন রেজা

  • আপডেট টাইম সোমবার, ১৯ নভেম্বর, ২০১৮
  • ৬২৪ বা পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ড. রেজা কিবরিয়ার প্রার্থীতা নিয়ে স্থানীয় জনমনে যে সংশয় ছিল তিনি আসলেই নির্বাচন করবেন কি-না? তার অবসান ঘটেছে। গতকাল রোববার দুপুরে ঢাকার মতিঝিলে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের চেম্বারে গিয়ে ড. কামাল হোসেনের হাতে দলীয় মনোনয়পত্র তুলে দেন। নির্বাচনে তিনি হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে প্রার্থী হয়েছেন। দলের মনোনয়নপত্র জমা দেয়ার পর তিনি উপস্থিত নেতৃবৃন্দ ও সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য দেন।
ড. রেজা কিবরিয়া বলেন, বাবা সরকারি কর্মচারী ছিলেন, তিনি বাংলাদেশকে সার্ভ করেছেন, বঙ্গবন্ধুর অধীনে ফরেন মিনিস্ট্রিতে ছিলেন, উনি দেশকে সার্ভ করেছেন। হয়তো বাবা কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের প্রতি অনুগত থাকতে পারেন কিন্তু তিনি সবকিছুই দেশের ও দেশের মানুষের জন্য করেছেন। তিনি বলেন, আমি আমার আদর্শ থেকে এক চুলও পিছু হটিনি। আমি যে বাংলাদেশের স্বপ্ন দেখেছি, বঙ্গবন্ধু সে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নপূরণ করার মতো ড. কামাল স্যার ছাড়া আর কেউ নেই।
দেশের মানুষের ভোটের অধিকার রক্ষায়, গণতান্ত্রিক অধিকার রক্ষায় এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ড. কামাল হোসেন যে ঐক্যের ডাক দিয়েছেন, আমি তাতে সাড়া দিয়েছি।
এ সময় উপস্থিত সাংবাদিকদের প্রশ্ন ছিল-বিএনপি ক্ষমতায় থাকার সময়ে বাবা (কিবরিয়া) খুন হন। বিএনপি সেই হত্যার বিচার করেনি। তবু কেন বিএনপি জোটে যোগ দিচ্ছেন?
জবাবে রেজা কিবরিয়া বলেন, আমি আমার বাবার হত্যার বিচার দাবি থেকে পিছিয়ে যাইনি। বাবার হত্যায় জড়িতদের কিংবা নেপথ্যে যারা ছিলেন তাদের সঙ্গেও আমার কোনো আপস নেই। বিএনপি ক্ষমতা ছাড়ার পর দুই বছর ক্ষমতায় ছিল বিশেষ সরকার, তারাও বিচার করতে পারল না। এরপর তো আওয়ামী লীগ টানা সাড়ে ৯ বছর ধরে ক্ষমতায়, তারা কেন কিবরিয়া হত্যার বিচার করল না?
আপনার বাবা (শাহ এএমএস কিবরিয়া) আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন। এতদিন আপনিও আওয়ামী লীগের সমর্থক ছিলেন। এখন হঠাৎ কেন ঐক্যফ্রন্টে যোগ দিলেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ড. রেজা কিবরিয়া বলেন, যে আদর্শের জন্য আমার বাবা লড়াই করেছেন, যেই পার্টির নাম বললেন তারা (আওয়ামী লীগ) ওই আদর্শ থেকে অনেক দূরে চলে গেছে।
এ সময় উপস্থিত ছিলেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com