রবিবার, ২৪ মে ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

নবীগঞ্জ উপজেলা জমিয়তের বর্ধিত সভা মুফতী সিদ্দীকুর রহমান চৌধুরীকে হবিগঞ্জ-১ আসনে ২০ দলের প্রার্থী দাবী

  • আপডেট টাইম রবিবার, ১৮ নভেম্বর, ২০১৮
  • ৬৬২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল ১৬ নভেম্বর শুক্রবার বিকাল ৪টায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নবীগঞ্জ উপজেলা শাখার বর্ধিত সভা স্থানীয় নবীগঞ্জ বাজারে অনুষ্ঠিত হয়। শাখা সভাপতি, শায়খ, মাও. রুহুল আমীন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, মাও. ওয়াজিদ আলীর পরিচালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় কেন্দ্রীয় জমিয়ত নির্বাহী সদস্য ও হবিগঞ্জ জেলা জমিয়ত সাধারণ সম্পাদক, জননেতা মুফতী সিদ্দীকুর রহমান চৌধুরীকে হবিগঞ্জ-১(নবীগঞ্জ-বাহুবল) আসনে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০ দলের প্রার্থী ঘোষণা করতে জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিকট জোর দাবী জানানো হয়। বৈঠকে বক্তরা বলেন, ২০ দলের অন্যতম শরীক দল জমিয়তের কেন্দ্রীয় সভাপতি, খলিফায়ে মাদানী, আল্লামা আব্দুল মুমিন শায়খে ইমামবাড়ীর বাড়ী উক্ত আসনে। তাই দলীয় প্রধানের সম্মানে ২০ দলীয় জোটকে উক্ত আসন জমিয়তের জন্য ছাড় দিতে হবে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা জমিয়ত সাধারণ সম্পাদক ও এমপি প্রার্থী, মুফতী সিদ্দীকুর রহমান চৌধুরী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা জমিয়ত সহ-সভাপতি, মুফতী আব্দুল হান্নান, জেলা নেতা, শাইখুল হাদিস, ইমামুদ্দিন, মাও. আফজল হুসেন, মাও. মুহিবুর রহমান, মাও. আব্দুল হামিদ সোহান, মাও. ইউনূছ আলী, মাও. বশীর আহমদ, মাও. জাকারিয়া ফুরকানী, মাও. এহসানুল হক প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com