সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভা নবীগঞ্জ শহরে আড়াই কোটি টাকা ব্যয়ে ৪ তলা নিজস্ব ভবন নির্মাণের সিদ্ধান্ত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ নভেম্বর, ২০১৮
  • ১১০৪ বা পড়া হয়েছে

ইংল্যান্ড প্রতিনিধি ॥ ইংল্যান্ডের বার্মিংহাম শহরে অবস্থিত ইকবাল ব্যাংকুইটিং হলে অনুষ্ঠিত হয়েছে নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকে এর বিশেষ ও বার্ষিক সাধারণ সভা। গত ৪ নভেম্বর ট্রাস্টের সভাপতি মুজাহিদ মিয়া মুতাহের এর সভাপতিত্বে সভা পরিচালনা করেন ট্রাস্টের সাধারণ সম্পাদক আব্দুল শহিদ। সভায় বক্তব্য রাখেন সাবেক কয়েকটি কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ, বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্যগণ সহ ট্রাস্টিগণ। সভায় নবীগঞ্জ শহরে ট্রাস্টের নিজস্ব ভূমিতে ৪ তলা ফাউন্ডেশনে একটি ভবন নির্মাণ কাজ শুরুর সিদ্ধান্ত নেয়া হয়। নির্মাণ ব্যয় ধরা হয় প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা। প্রথম ধাপে ফাউন্ডেশনসহ নিচতলার কাজ সম্পন্ন করা হবে। প্রাথমিক নির্মাণ ব্যয়ের জন্য এই সভায় উপস্থিত ট্রাস্টের অনেক ট্রাস্টিগণ ব্যক্তিগতভাবে ১ থেকে ৩ লাখ টাকা করে অনুদান দেন যার পরিমাণ দাঁড়ায় প্রায় ৫০ লাখ টাকা। এ ৫০ লাখ টাকা প্রথম ধাপের কাজে ব্যবহার করা হবে। সভায় উপস্থিত ট্রাস্টিগণের কয়েকজন প্রস্তাব দেন যে, একটি করে বা ভবনের যে কোন একটি তলার কাজের সম্পুর্ণ খরচ অনুদান দেবেন। প্রথম তলা (গ্রাউন্ড ফোর) এর কাজ সম্পন্ন হলে ভবিষ্যত কাজের জন্য এ প্রস্তাবগুলি বিবেচনা করা হবে বলে জানানো হয়। ভবনের কাজ সম্পন্ন হলে ইউকে আইসিটি সেন্টার এ ভবনে নিয়ে যাওয়া হবে। ভবনে থাকবে অফিস রুম, ট্রাস্টিগণের জন্য একটি ট্রাস্টিরুম সহ আর কয়েকটি রুম। এছাড়া ট্রাস্টের শিক্ষা কার্যক্রম সহ অন্যান্য কার্যকালাপের জন্য ভবনের বাকি অংশ ব্যবহার করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com