রবিবার, ২৪ মে ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

মাধবপুরে প্রবাসির স্ত্রীর লাশ উদ্ধার

  • আপডেট টাইম শনিবার, ১০ নভেম্বর, ২০১৮
  • ৬৫৩ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর সংবাদদাতা ॥ মাধবপুরের কমলপুর (রামনগর) গ্রাম থেকে মালয়েশিয়া প্রবাসি ফরিদ মিয়ার স্ত্রী লাকি আক্তার (২৩) এর লাশ উদ্ধার করেছে মাধবপুর থানা পুলিশ। শুক্রবার বিকাল সাড়ে ৪ টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে। বাড়িতে থাকা ননদ রুনা আক্তার (২০) ও শ্বাশুরী তহুরা বেগমসহ অন্যারা পলাতক রয়েছে। লাকি আক্তারের পিতা ফয়েজ আহাম্মদ জানান তার মেয়কে বাড়ির লোকজন পরিকল্পিতভাবে হত্যা করেছে। তিনি জানান মেয়ের জামাই ফরিদ মিয়া মালয়েশিয়া থেকে তাকে ফোনে জানায় লাকিকে বাড়ির লোকজন মেরে ফেলবে তিনি যেন তাড়াতাড়ি তাদের বাড়িতে আসে। এ খবর পেয়ে ফয়েজ সকাল ১০ টার দিকে মেয়ের জামাই ফরিদ মিয়ার বাড়িতে আসিয়া ফরিদের পিতা-মা ও বোনদের অনুনয় বিনয় করে বুঝিয়ে যায়। কিন্তু চোর না শুনে ধর্মের কাহিনি। আমি বাড়িতে চলে আসার পরই সবাই মিলে আমার মেয়েকে হত্যা করে। কমলপুর গ্রামের ফয়েজ আহম্মদ প্রায় ৬ বছর পূর্বে একই গ্রামের ফজলু মিয়ার ছেলে মালয়েশিয়া প্রবাসি ফরিদ মিয়ার সাথে তার মেয়ে লাকিকে বিয়ে দেয়। রোহান নামে লাকির ৩ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। পুলিশের এসআই মোখলেছুর রহমান জানান হত্যার সন্দেহ আছে তবে ওসি স্যার না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছেনা। প্রতিবেশি শাহজাহান মিয়ার স্ত্রী মিঞ্জু আক্তার জানান সকাল ১০ টার দিকে তিনি লাকিকে শ্বশুর বাড়িতে খ্যাতা সেলাই করতে দেখেছেন। তবে লাকির মৃত্যুর বিষয়টি রহস্য জনক। ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান ময়না তদন্ত রির্পোট আসার পূর্বে সঠিক ভাবে কিছু বলা যাচ্ছে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com